ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মেয়ের ছুরিকাঘাতে সিরাজগঞ্জে মায়ের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসষ্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে ঝুমা কর্মকার নামে এক নারীকে হত্যা করেন তারই মেয়ে সিঁথি কর্মকার। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসষ্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা সিঁথিকে আটক করে পুলিশে দেয়। নিহত ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। তাদের মেয়ে সিঁথি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত।


রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, মা ও মেয়ে এস.আর বাসে ঢাকায় যাচ্ছিলেন। চান্দাইকোনা বাসষ্ট্যান্ডে বাসটি থামলে প্রথমে নেমে যায় মেয়ে সিঁথি। বাস থেকে কেন নেমে যায় মা এ কথা জিজ্ঞেস করতেই ব্যাগ থেকে চাকু বের করে মায়ের বুকের বাম পাশে আঘাত করেন সিঁথি। স্থানীয়রা আহত ঝুমা কর্মকারকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা সিঁথিকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সিঁথিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।


ওসি আরও বলেন, কি কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑